Skip to content
Latest stories

Stock news

মুন্নু সিরামিক বিনিয়োগকারীদের হাহুতাশ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সারা দিনই সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় লেনদেন হয়েছে। আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট উত্থান দেখিয়ে বছরের লেনদেন শেষ করেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে তেজিভাবে থাকা মুন্নু সিরামিকের শেয়ার দিনভর গ্রীনজোনে লেনদেন করে শেষবেলায় রেড জোনে অবস্থান নিয়েছে। বছরের শেষদিনে কোম্পানিটির দর পতন হয়েছে।ডিএসইর শীর্ষ লেনদেনের চতুর্থ স্থান ধরে রাখা এই কোম্পানিটির আজ পতন হয়েছে। কোম্পানিটির আজ ৮ লাখ ৪১ হাজার ৯৯০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০ কোটি ৪০ লাখ ১০ হাজার টাকা।আগেরদিন বুধবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৪ টাকা ৪০ পয়সা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২২ টাকা ৭০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির দর আজ কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ১.৩৭ শতাংশ।১৯৮৩ সালে শেয়ারবাজার তালিকাভুক্ত মুন্নু সিরামিকের পরিশোধিত মূলধন রয়েছে ৩৭ কোটি ৭২ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ২৭৫ কোটি ৪১ লাখ টাকা।সর্বশেষ ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছরও কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।কোম্পানিটির সর্বমোট ৩ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৩১৭টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৮.৩০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১.৪৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.১৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৯.৬৯ শতাংশ শেয়ার রয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play