Skip to content
Latest stories

Stock news

মুনাফা তোলার চাপে উত্থান পতনে শেয়ারবাজার

দীর্ঘ মন্দা কাটিয়ে কিছুটা স্বরূপে ফিরছে দেশের শেয়ারবাজার। গত দুই দিন শেয়ারবাজারে লেনদেন এবং সূচকের উত্থানের ফলে বিনিয়োগকারীরা কিছুটা মুনাফায় ছিল। সেই মুনাফা আজ শেয়ার বিক্রির মাধ্যমে ক্যাশ করার চেষ্টায় ছিল বেশিরভাগ নিয়োগকারী। যার কারণে আজ শেয়ারবাজার উত্থান পতনের মাধ্যমে দিন পার করেছে।দীর্ঘদিন বাজার খারাপ থাকার কারণে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ফ্লোর প্রাইসে অবস্থান করছিল। এই সময়ে যে সকল বিনিয়োগকারী ফ্লোর প্রাইসে শেয়ারবাজারে বিনিয়োগ করেছে, সেই সকল বিনিয়োগকারী এখন কিছুটা মুনাফায় রয়েছেন। কারণ গত দুই দিন ধরে বেশ কিছু কোম্পানি ফ্লোর প্রাইস ভেঙ্গে উপরে লেনদেন করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।মঙ্গলবারের শেয়ারবাজার পর্যালোচনাঃআজ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২২৫ পয়েন্টে।দিনভর লেনদেন হওয়া ৩৫০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭ টির, দর কমেছে ১১০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮৩ টির।ডিএসইতে ৬৪৯ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭৭ কোটি ৮৪ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭২৭ কোটি ৩৮ লাখ টাকার।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৪৫ পয়েন্টে। সিএসইতে ১৬৫ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৬টির দর বেড়েছে, কমেছে ৪৭টির এবং ৮২ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২০ কোটি ১৬ লাখ ১৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play