Skip to content
Latest stories

Stock news

মুনাফা থেকে লোকসানে জিপিএইচ ইস্পাত

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) লোকসান গুনতে হয়েছে। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফায় ছিল কোম্পানিটি। গতকাল প্রকাশিত কোম্পানিটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।লোকসানের কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, বৈদেশিক মুদ্রার বিনিময় হার বেড়ে যাওয়ার পাশাপাশি বিদ্যুতের সরবরাহ কম থাকায় তাদের উৎপাদন ব্যাহত হয়েছে। এছাড়া উৎপাদন খরচও বেড়েছে। এ কারণে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটিকে লোকসান গুনতে হয়েছে।প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে জিপিএইচ ইস্পাতের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ৩ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৯৮ পয়সায়।সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য সর্বমোট ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে জিপিএইচ ইস্পাতের পর্ষদ। এর মধ্যে সাড়ে ৫ শতাংশ নগদ ও সাড়ে ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২৮ ডিসেম্বর বেলা ৩টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২৩ নভেম্বর।২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪২ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ১৮ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৭৯ পয়সায়

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play