Skip to content
Latest stories

Stock news

মুনাফা থেকে লোকসানে বিডি থাই অ্যালুমিনিয়াম

আগের বছরে মুনাফায় থাকলেও চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) শেয়ারপ্রতি ১৫ পয়সা লোকসান গুনেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের মাধ্যমে তথ্য জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা (লোকসান), যা আগের বছর একই সময় ছিল এক পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় ১৬ পয়সা কমেছে। অন্যদিকে চলতি হিসাববছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ২৬ পয়সা (লোকসান), আগের বছরের একই সময়ে যা ছিল ১৩ পয়সা। অর্থাৎ প্রথমার্ধের হিসাবে ইপিএস ৩৯ পয়সা কমেছে। এছাড়া ২০২২ সালের ৩১ ডিসেম্বরে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৭ পয়সা, যা ২০২২ সালের ৩০ জুনে ছিল ২৮ টাকা ৩৩ পয়সা। প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে ৬২ পয়সা, যা আগের বছর একই সময় ৮২ পয়সা (ঘাটতি) ছিল।প্রকৌশল খাতের এই কোম্পানিটি ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১২৭ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১৭৮ কোটি ৭৬ লাখ টাকা। কোম্পানিটির মোট ১২ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ২৫০ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩০ দশমিক ৩২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ৭ দশমিক ৯১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ৭৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৬০ দশমিক ৯৮ শতাংশ শেয়ার রয়েছে।২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা এবং ৩০ জুনে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮ টাকা ৩৩ পয়সা। আর আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৫১ পয়সা। এর আগে ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ২৫ পয়সা এবং ৩০ জুন, ২০২১ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ১১ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play