Skip to content
Latest stories

Stock news

মুনাফা থেকে লোকসানে আলহাজ টেক্সটাইল

চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১২ পয়সা। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে আলহাজ টেক্সটাইল মিলসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যেখানে ইপিএস ছিল ৯ পয়সা। আলোচ্য সময়ে লোকসান হওয়ার কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, এ সময়ে তাদের উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি পণ্যের বিক্রয় মূল্য কমেছে। পাশাপাশি প্রসাশনিক ব্যয় বাড়ায় আলোচ্য সময়ে কোম্পানিটিকে লোকসান গুনতে হয়েছে। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৪৭ পয়সায়।সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আলহাজ টেক্সটাইল মিলসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৯১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৬ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৯ টাকা ৫২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৮ টাকা ৬১ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের নগদ ১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল আলহাজ টেক্সটাইল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৬ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play