Skip to content
Latest stories

Stock news

মস্কো থেকে ছেড়ে আসা ফ্লাইটে বোমা আতঙ্ক

২৪৭ আরোহী নিয়ে শনিবার (২১ জানুয়ারি) রাশিয়ার রাজধানী মস্কো থেকে ছেড়ে আসা গোয়াগামী একটি প্লেনে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, বোমা আতঙ্কের ঘটানায় উড়োজাহাজটিকে জরুরিভিত্তিতে উজবেকিস্তানের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।ভারতের পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছে, আজুর এয়ারের (এজেভি২৪৬৩) ফ্লাইটটি দক্ষিণ গোয়ার ডাবোলিম বিমানবন্দরে ভোর ৪টা ১৫-এর দিকে অবতরণের কথা ছিল। বোমা হামলার আতঙ্কের ঘটনায় ভারতের আকাশসীমায় প্রবেশের আগেই নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটি ঘুরিয়ে দেওয়া হয়।ভারতের আকাশ সীমায় ঢোকার আগেই উড়োজাহাজে বোমা আছে বলে ফোনে হুমকি আসে। সঙ্গে সঙ্গে গোয়া বিমানবন্দর কর্তৃপক্ষকে বার্তা পাঠানো হয়। যোগাযোগ করা হয় উজবেকিস্তান সরকারের সঙ্গেও। যাত্রীবাহী উড়োজাহাজটিতে ২৪০ জন যাত্রী এবং ৭ জন ক্রু অবস্থান করছেন। এ বিষয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এর আগে, গত সপ্তাহে রাতে মস্কো থেকে গোয়ামুখী একটি আন্তর্জাতিক উড়োজাহাজ বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে উড়োজাহাজের যাত্রীদের মধ্যে। গোয়া এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) কাছে সাহায্য চেয়ে পাঠায় উড়োজাহাজ কর্মীরা। সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play