Skip to content
Latest stories

Stock news

মোনার্ক মার্টের সিসিও হিসেবে যোগ দিলেন সায়ন এম. আনজির

বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) হিসেবে যোগ দিয়েছেন সায়ন এম. আনজির হোসেন।মোনার্ক মার্টে যোগদানের পূর্বে তিনি কর্মরত ছিলেন ফুডপান্ডা বাংলাদেশ-এর লিড সেলস অপারেশনে। এছাড়াও দারাজ বাংলাদেশের ক্যাটাগরি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।মোনার্ক মার্টে যোগদানের ব্যাপারে তিনি বলেন, “মানসম্মত পণ্যের পাশাপাশি সর্বোচ্চ মানের গ্রাহক সেবা প্রদানের সংকল্পে মোনার্ক মার্ট প্রতিষ্ঠিত হয়। মোনার্ক মার্টকে বাংলাদেশের নির্ভরযোগ্য ও শীর্ষস্থানীয় ই-কমার্স হিসেবে গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। বর্তমানে বাংলাদেশের ই-কমার্সের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে মোনার্ক মার্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।”আনজির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেন। ক্যারিয়ারের শুরু থেকেই ইকমার্স ইকোসিস্টেম এবং দক্ষ জনবল উন্নয়নে নিরলস কাজ করে চলেছেন তিনি। দেশের ই-কমার্স, ফিন-টেক এবং ডিজিটাল হেলথ সেক্টরে সাফল্যের সাথে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে কাজ করেছেন আনজির হোসেন।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play