Skip to content
Latest stories

Stock news

মঙ্গলবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭৮ প্রতিষ্ঠানের মধ্যে ১৩০টির দর বেড়েছে, ১০৮টির দর কমেছে, ১৪০টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে নাহি অ্যালুমিনিয়ামের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।আগের কার্যদিবস সোমবার নাহি অ্যালুমিনিয়ামের ক্লোজিং দর ছিল ৮৫ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮০ টাকা ৫০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৫ টাকা ৪০ পয়সা বা ৬.২৮ শতাংশ। এর মাধ্যমে নাহি অ্যালুমিনিয়াম ডিএসইর দরপতন তালিকার শীর্ষ স্থানে উঠে এসেছে।ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে এসিআই ফর্মুলেশনের ৪.৭৪ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৩.৭৬ শতাংশ, বিকন ফার্মার ৩.৩৮ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৩.৩৩ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৩.২২ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৩.০৮ শতাংশ, এনার্জিপ্যাকের ২.৪৬ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ২.৩৬ শতাংশ এবং এসকে ট্রিমসের ২.৩৩ শতাংশ দর কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play