Skip to content
Latest stories

Stock news

মঙ্গলবার বন্ধ থাকবে পুঁজিবাজার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল ২১ ফেব্রুয়ারি, মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরাকারি ছুটির কারণে আগামীকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বন্ধ থাকবে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সাথে বন্ধ থাকবে দেশের পুঁজিবাজারও। মঙ্গলবার দুই পুঁজিবাজারে কোনো লেনদেন হবে না।আগামী বুধবার থেকে আগের নিয়মে আবার পুঁজিবাজার চলবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play