Skip to content
Latest stories

Stock news

মঙ্গলবার ১৩ কোম্পানির ডিভিডেন্ড অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করা হবে। এই ১৩ কোম্পানির মধ্যে রয়েছে ফার্মা এইড, লুবরেফ বাংলাদেশ, আলহ্বাজ টেক্সটাইল, বসুন্ধরা পেপার, ইউনাইটেড পাওয়ার, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল পলিমার,ক্রাউন সিমেন্ট, রানার অটোমোবাইল, মালেক স্পিনিং, বিকন ফার্মা, রহিম টেক্সটাইল এবং ই-জেনারেশন লিমিটেড। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।ফার্মা এইডের এজিএম সকাল সাড়ে ১১:৩০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। লুবরেফ বাংলাদেশের এজিএম সকাল ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলহ্বাজ টেক্সটাইলের এজিএম দুপুর ১১:৩০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।বসুন্ধরা পেপারের এজিএম দুপুর ১১টা ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ইউনাইটেড পাওয়ারের এজিএম সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১৭০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেফার্ড ইন্ডাস্ট্রিজের এজিএম সকাল ৩:৩০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ন্যাশনাল পলিমারের এজিএম সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।ক্রাউন সিমেন্টের এজিএম সকাল সাড়ে ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। রানার অটোর এজিএম বিকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। মালেক স্পিনিংয়ের এজিএম সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।বিকন ফার্মার এজিএম সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১৬ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। রহিম টেক্সটাইলের এজিএম সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ই-জেনারেশনের এজিএম বিকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play