Skip to content
Latest stories

Stock news

মিথ্যা তথ্য দিয়ে পুঁজিবাজার নিয়ে ষড়যন্ত্র হচ্ছে-বাণিজ্যমন্ত্রী

একটা গোষ্ঠী পুঁজিবাজার নিয়ে ষড়যন্ত্র করছে। তারা মিথ্যা তথ্য দিয়ে বাজারকে পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আশা করছি, পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে।বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন।বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন শুধু পুঁজিবাজারই নয়, একটি গ্রুপ চালাকির সঙ্গে দেশের রাজনৈতিক ও অর্থনীতির উন্নতিকে ডিফাইন করছে, গুজব ছড়াচ্ছে, মিথ্যা কথা বলছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেশ যে এত এগিয়েছে, তারা বলছেন, এটা ঠিক না। কিন্তু দৃশ্যমান উন্নতি তো আর তারা অস্বীকার করতে পারবে না। যারা এগুলো করছে, তারা এই দেশের উন্নতি চায় না।টিপু মুনশি বলেন, বৈশ্বিক সংকট নিয়ে আমি চিন্তিত। কিন্তু প্রধানমন্ত্রী যেভাবে দেশ পরিচালনা করছেন, আমরা এগিয়ে যাব। তিনি বলেন, সংকটেও রফতানি বাড়ছে। পুঁজিবাজার থেকে ৫০ শতাংশ অর্থায়ন করা প্রয়োজন। এখান থেকে বেশি অর্থের যোগান করতে পারলে দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে।বক্তব্য শেষে তিন দিনব্যাপী পুঁজিবাজার মেলার উদ্বোধন ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম।বিএসইসি চেয়ারম্যান বলেন, গত ১২ বছরে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে যে, আমরাও সামনের দিকে এগিয়ে যেতে পারি। পুঁজিবাজার শিক্ষার গুরুত্ব অনেক। একটি পূর্ণাঙ্গ বাজার গড়তে কাজ করতে চাই। এই খাতের পত্রিকাগুলো আমাদের কাজ করতে অনেক সহযোগিতা করছে। অর্থসূচক সবসময় নতুন দিকনির্দেশনা দিয়ে পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের পাশে ছিলো। গুজব ছড়ানোয় অনেকে কাজ করছে। তাই জেনে শুনে বিনিয়োগ করতে হবে। গুজবে কান দেওয়া যাবে না।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, বাংলাদেশ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএপিএলসি) প্রেসিডেন্ট আনিস উদ দৌলা, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও।সিএসই চেয়ারম্যান বলেন, দেশের নিবন্ধিত কোম্পানির সংখ্যা অনেক। তবে পুঁজিবাজারে কোম্পানিগুলোর উপস্থিতি একেবারে কম। পোশাক খাতের প্রতিষ্ঠানগুলোকে বাজারে আসা উচিৎ। দীর্ঘমেয়াদি বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসতে হবে। এছাড়া এসডিজি অর্থায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। বর্তমান কমিশন আইনগত সংস্কার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ করছে।এতে সভাপতিত্ব করেছেন অর্থসূচক সম্পাদক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি জিয়াউর রহমান।জিয়াউর রহমান বলেন, বিনিয়োগকারীদের সচেতন বাড়াতে আমরা এই এক্সপো শুরু করেছিলাম। ২০১০ সালের ধসের পর বাজারের প্রতি মানুষের নেতিবাচক ধারণা তৈরি হয়। তাদের সেই চিন্তাভাবনা দূর করতে এই আয়োজন করা হয়। বর্তমানে অনেকে গুজব ছড়ায়। এতে কান দেওয়া উচিৎ না। একটু ধাক্কা খেলেও বাংলাদেশ সব সংকট কাটিয়ে ভালো দিকে যাচ্ছে। তাই কোনো গুজবে কান দেওয়া উচিৎ না।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play