মেয়াদি ফান্ড আর থাকছে না! রূপালী ব্যাংক নিয়ে নতুন উদ্যোগ

Date: 2026-09-08 10:00:02
মেয়াদি ফান্ড আর থাকছে না! রূপালী ব্যাংক নিয়ে নতুন উদ্যোগ
ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডকে মেয়াদি থেকে বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দেওয়ার পর সম্পদ ব্যবস্থাপক ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের (ভিএএমএল) স্বেচ্ছাপ্রস্তাবের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। রূপান্তরের আগে ইউনিটধারীদের অনুমোদন নিতে বিশেষ সাধারণ সভা (এসজিএম) আহ্বান করা হয়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর সকাল ১১টায় ঢাকার মহাখালী ডিওএইচএসের ভিআইপি রোডে রাওয়া কনভেনশন হলের ঈগল হলে এই বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সভায় ফান্ডটির মেয়াদি কাঠামো পরিবর্তন করে বে-মেয়াদি করার প্রস্তাব ইউনিটধারীদের সামনে উপস্থাপন করা হবে এবং তাদের অনুমোদন নেওয়া হবে।এ জন্য ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ অক্টোবর ২০২৬। ওই দিন থেকে স্টক এক্সচেঞ্জে ফান্ডটির ইউনিটের লেনদেন স্থগিত থাকবে। ফান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, রেকর্ড ডেটের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অথবা নতুন কোনো ঘোষণা না আসা পর্যন্ত ইউনিটের লেনদেন বন্ধ থাকবে।বিএসইসির আদেশ এবং ভিএএমএলের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই রূপান্তর প্রক্রিয়া নেওয়া হয়েছে। ফান্ডটির ট্রাস্টি কমিটি ইউনিটধারীদের সম্মতি নেওয়ার জন্য এসজিএম ডেকেছে। পরিকল্পনা অনুযায়ী, ফান্ডটির রূপান্তর ৭ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

Share this news