Skip to content
Latest stories

Stock news

মেট্রো স্পিনিংয়ের ঋণমান ‘বিবিবি প্লাস’ ও ‘এসটি-৩’

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান মেট্রো স্পিনিং লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিটি দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ‘বিবিবি প্লাস’ আর স্বল্প মেয়াদে পেয়েছে ‘এসটি-৩’। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৪ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং দিয়েছে আলফারেটিং।‘বি’ ক্যাটেগরির এ কোম্পানিটি ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৬১ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভ রয়েছে ২৯ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানিটির মোট ৬ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ২৭৫টি শেয়ার রয়েছে। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের ৩০ দশমিক ০৯ শতাংশ উদ্যোক্তা বা পরিচালক, প্রাতিষ্ঠানিক ১৪ দশমিক ০৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৫ দশমিক ৮২ শতাংশ শেয়ার রয়েছে।কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা। ৩০ জুন, ২০২১ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৬ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫৪ পয়সা।এদিকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৭৪ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ৪২ পয়সা। আর প্রথম তিন প্রান্তিকে (জুলাই, ২০২১-মার্চ, ২০২২) কোম্পানিটির ইপিএস হয়েছে এক টাকা এক পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ৬২ পয়সা। ২০২২ সালের ৩১ মার্চে কোম্পানিটির শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ২০ টাকা ১৮ পয়সা।এদিকে সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ৩ দশমিক ২৯ শতাংশ বা ১ টাকা ৪০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৪৪ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে কোম্পানিটির ৪২ লাখ ২৯ হাজার ৯৬৮টি শেয়ার মোট ১ হাজার ৮৯৭ বার হাতবদল হয়, যার বাজারদর ১৮ কোটি ৮৫ লাখ টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ৪৩ টাকা থেকে সর্বোচ্চ ৪৫ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে কোম্পানির শেয়ারদর ১৯ টাকা ৬০ পয়সা থেকে ৪৬ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play