Skip to content
Latest stories

Stock news

মেট্রো স্পিনিংয়ের বোনাস লভ্যাংশ প্রত্যাখ্যান

শেয়ারবাজারে তালিকাভুক্ত মেট্রো স্পিনিংয়ের ঘোষিত বোনাস লভ্যাংশ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইবি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, মেট্রো স্পিনিং ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু নিয়ম অনুযায়ী বিএসইসির অনুমতি ছাড়া কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ বিতরণ করতে পারে না।বোনাস লভ্যাংশ ঘোষণা করে তা শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণের অনুমতি চেয়ে বিএসইসিতে আবেদন করে কোম্পানিটি। কিন্তু বিএসইসি মেট্রো স্পিনিংয়ের বোনাস লভ্যাংশ প্রত্যাখ্যান করেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play