Skip to content
Latest stories

Stock news

মেঘনা পেট্রোলিয়ামের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ৪৪তম বার্ষিক সাধারণ সভা আজ (২ জানুয়ারি) বিকেল ৩ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ মাহবুব হোসেন। সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়্যালি অংশগ্রহণ করেন।এছাড়াও সভায় খালিদ আহমেদ, পরিচালক (অপাঃ এন্ড প্ল্যানিং) বিপিসি ও পরিচালক, এমপিএল বোর্ড; মোঃ আসমাউল হোসেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও স্বাধীন পরিচালক, এমপিএল বোর্ড; মোঃ খলিলুর রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও স্বাধীন পরিচালক, এমপিএল বোর্ড; আবু দাইয়ান মোহাম্মদ আহসানউল্লাহ, যুগ্নসচিব, অর্থ বিভাগ ও পরিচালক, এমপিএল বোর্ড; কাজী শাহজাহান, উপসচিব (সিনিয়র সচিবের একান্ত সচিব), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও পরিচালক, এমপিএল বোর্ড; শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও পরিচালক, এমপিএল বোর্ড; আবুল ফজল মোঃ নাফিউল করিম, পরিচালক, এমপিএল বোর্ড; মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শেয়ারহোল্ডার পরিচালক, এমপিএল বোর্ড; মোঃ মাসুদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও পরিচালক, এমপিএল বোর্ড এবং কোম্পানি সচিব রেজা মো: রিয়াজউদ্দিন উপস্থিত ছিলেন।LankaBangla securites single pageসভায় শেয়ারহোল্ডাররা ভার্চুয়্যালি অংশগ্রহণ করে তাদের বক্তব্যে কোম্পানির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং কোম্পানির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।কোম্পানি ২০২১-২০২২ হিসাব বছরে ৩১৬.৫৩ কোটি টাকা কর উত্তর মুনাফা অর্জন করায় এবং শেয়ার প্রতি আয় ২৯.২৫ টাকা হওয়ায় কোম্পানির পরিচালক পর্ষদ ও সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদেরকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সন্তোষ প্রকাশ করা হয়।সভায় ১৫০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন প্রদান করা হয়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play