মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার নিয়ে ডিএসইর নতুন সিদ্ধান্ত
শেয়ারবাজারে লেনদেন নিষ্পত্তির সময় শেয়ার সরবরাহের ঘাটতি পূরণ করতে মেঘনা কনডেন্সড মিল্কের ৫০০ শেয়ার কিনবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। রোববার (৬ সেপ্টেম্বর) ডিএসইর ‘বাই-ইন’ বাজারে এসব শেয়ার কেনা হবে।ডিএসই সূত্রে জানা গেছে, কোনো লেনদেন সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে বিক্রেতার পক্ষ থেকে শেয়ার সরবরাহ করা সম্ভব না হলে লেনদেন নিষ্পত্তিতে জটিলতা তৈরি হয়। এমন পরিস্থিতিতে ঘাটতি থাকা শেয়ার সংগ্রহ করে নিষ্পত্তি প্রক্রিয়া সম্পন্ন করতে ডিএসই ‘বাই-ইন’ বাজারের ব্যবস্থা করে।এবার মেঘনা কনডেন্সড মিল্কের ৫০০ শেয়ার সংগ্রহ করা হবে এই প্রক্রিয়ায়।ডিএসইর নোটিসে বলা হয়েছে, মেঘনা কনডেন্সড মিল্কের ৫০০ শেয়ার বিক্রি করতে ইচ্ছুক শেয়ারধারীদের বিক্রয় আদেশ দেওয়ার আগে ডিএসইর লেনদেন নিষ্পত্তি বিভাগকে বিষয়টি জানাতে হবে। অর্থাৎ যেসব বিনিয়োগকারীর কাছে নির্ধারিত শেয়ার রয়েছে এবং যারা তা বিক্রি করতে আগ্রহী, তাদের ডিএসইর সঙ্গে যোগাযোগ করে বিক্রয় প্রক্রিয়ায় অংশ নিতে হবে।