Skip to content
Latest stories

Stock news

মীর আক্তার হোসেনের ঋণমান ‘এএ-

পুঁজিবাজারে তালিকাভুক্ত মীর আক্তার হোসেন লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ-’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৩’। সর্বশেষ সমাপ্ত ৩০ জুন ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, এ বছরের ৩০ সেপ্টেম্বর সময়ের অনিরীক্ষিত আর্থিক বিবরণী ও অন্যান্য গুণগত এবং পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ ঋণমান নির্ধারণ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মীর আক্তার হোসেনের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৬ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৯৫ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play