Skip to content
Latest stories

Stock news

মা‌র্কেট মুভা‌রে নতুন দুই লাইফ ইন্স্যুরেন্স

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার মার্কেট লিডার বা ভলিউম লিডারে নতুন করে উঠে এসেছে দুই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এই দুই কোম্পানির মধ্যে রয়েছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। মার্কেট মুভারে আসা এই দুই কোম্পানিরই শেয়ারদর বেড়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।পদ্মা লাইফ: আজ পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২৮ লাখ ৭৬ হাজার ৭০৫টি। যার বাজার মুল্য ছিলো ১৭ কোটি ৩৭ লাখ টাকা। কোম্পানিটি ডিএসইর মার্কেট লিডারের চতুর্থ স্থানে উঠে এসেছে। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা বা ৫.২৩ শতাংশ। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৫৭ টাকা ৪০ পয়সায়। আজ ক্লোজিং দর হয়েছে ৬০ টাকা ৪০ পয়সায়।ডেল্টা লাইফ: আজ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ০৭ লাখ ১৬ হাজার ৫৮২টি। যার বাজার মুল্য ছিলো ১০ কোটি ২২ লাখ টাকা। কোম্পানিটি ডিএসইর মার্কেট লিডারের ৮ম স্থানে উঠে এসেছে। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ১.৩০ শতাংশ। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৩৮ টাকা ৭০ পয়সায়। আজ ক্লোজিং দর হয়েছে ১৪০ টাকা ৫০ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play