Skip to content
Latest stories

Stock news

মা‌র্কেট মুভা‌রে নতুন দুই কোম্পা‌নি

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার মার্কেট লিডার বা ভলিউম লিডারে নতুন করে উঠে এসেছে ইস্টার্ণ হাউ‌জিং এবং আইএফআই‌সি ব‌্যাংক লি‌মি‌টেড। আজ মার্কেট মুভারে উঠে আসা দুই কোম্পানির ম‌ধ্যে এক‌টির শেয়ারদর বাড়‌লেও ক‌মে‌ছে এক‌টির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।ইস্টার্ণ হাউ‌জিং: আজ ইস্টার্ণ হাউ‌জিং‌য়ের শেয়ার লেনদেন হয়েছে ৩৪ লাখ ৩৩ হাজার ২৬৫টি। যার বাজার মুল্য ছিলো ২৮ কোটি ৯০ লাখ টাকা। কোম্পানিটি ডিএসইর মার্কেট লিডারের ৮ম স্থানে উঠে এসেছে। আজ কোম্পানিটির দর ক‌মেছে ৩ টাকা ৯০ পয়সা বা ৪.৫২ শতাংশ। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৮৬ টাকা ৩০ পয়সায়। আজ ক্লোজিং দর হয়েছে ৮২ টাকা ৪০ পয়সায়।আইএফআই‌সি ব‌্যাংক: আজ আইএফআই‌সি ব‌্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১ কো‌টি ৯২ লাখ ৭৭ হাজার ২০৩টি। যার বাজার মুল্য ছিলো ২৬ কোটি ৯১ লাখ টাকা। কোম্পানিটি ডিএসইর মার্কেট লিডারের ৯ম স্থানে উঠে এসেছে। আজ কোম্পানিটির দর বে‌ড়েছে ২০ পয়সা বা ১.৪৬ শতাংশ। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৩ টাকা ৭০ পয়সায়। আজ ক্লোজিং দর হয়েছে ১৩ টাকা ৯০ পয়সায়

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play