Skip to content
Latest stories

Stock news

মার্চ শেষে রবির গ্রাহক ৫ কোটি ৫৬ লাখ

চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশের অন্যতম মোবাইল অপারেটর কোম্পানি রবির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪২ কোটি টাকা। শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ পয়সা।গত বছরের একই সময়ে নিট আয় ছিল ৪১ কোটি ৮৭ লাখ টাকা। তখনও ইপিএস ছিল প্রায় ৮ পয়সা। তবে রবির গ্রাহক বেড়ে সাড়ে ৫ কোটি ছাড়িয়েছে। নিট আয় খুব বেশি না বাড়লেও গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের তুলনায় মোট আয় ৪ দশমিক ১০ শতাংশ বেড়ে ২ হাজার ৩৪৮ কোটি টাকা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রবি।এর কারণ ব্যাখ্যায় কোম্পানিটি বলেছে, বৈদেশিক মুদ্রার বিনিময় হারজনিত লোকসান এবং উচ্চ করের (বিশেষত ২ শতাংশ ন্যূনতম করপোরেট কর) কারণে কর-পরবর্তী মুনাফায় রবির প্রকৃত অবস্থার প্রতিফলন হয়নি।রবি আরও জানিয়েছে, ২০২২ সালের শেষ প্রান্তিকের তুলনায় ভয়েস সেবা থেকে রবির আয় বেড়েছে ৫ দশমিক ২০ শতাংশ। গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এ হার ছিল ১৪ দশমিক ৫ শতাংশ বেশি। এ ছাড়া ডাটা সেবায় গত বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকের তুলনায় আয় বেড়েছে ১৭ দশমিক ৫০ শতাংশ।সর্বশেষ প্রান্তিকে নতুন ১২ লাখ গ্রাহক রবির সঙ্গে যুক্ত হয়েছে। গত মার্চ শেষে তাদের গ্রাহক বেড়ে ৫ কোটি ৫৬ লাখে উন্নীত হয়েছে, যা দেশের মোট মোবাইল ফোন ব্যবহারকারীর ৩০ দশমিক ২০ শতাংশ।রবি আরও জানিয়েছে, ৫৫ দশমিক ৪০ শতাংশ ফোরজি গ্রাহক নিয়ে ২০২৩ সালেও এ সেবায় শীর্ষস্থান ধরে রেখেছে তারা। তাদের মোট গ্রাহকের প্রায় ৭৬ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে, যার ৭৩ শতাংশ ফোরজি সেবা নিচ্ছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play