Stock news
মালেক স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিং ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৯৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৭ টাকা ৪১ পয়সা।