Skip to content
Latest stories

Stock news

ভালো ডিভিডেন্ডেও বাড়ছে না শেয়ারের চাহিদা, বাজারের বেহাল দশা পর্যালোচনার দাবি

দেশের শেয়ারবাজারে দরপতন যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বর্তমানে বাজারে চলছে ডিভিডেন্ড ঘোষণার মৌসুম। এরই ধারাবাহিকতায় গতকাল বেশ কয়েকটি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে চারটি কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর সর্বোচ্চ পরিমাণ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে এমন ইতিবাচক ঘোষণার পরও সংশ্লিষ্ট শেয়ারগুলোর দামে উল্লেখযোগ্য প্রভাব দেখা যায়নি। বিষয়টিকে হতাশাজনক বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।বাজার গবেষণা রিপোর্ট তাদের মতে, সাধারণত ভালো কোনো কোম্পানি উল্লেখযোগ্য পরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করলে সেই কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। কিন্তু গতকাল তালিকাভুক্তির পর সর্বোচ্চ ডিভিডেন্ড ঘোষণা করা কোম্পানিগুলোর শেয়ারদরে তেমন ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়নি। বাজারসংশ্লিষ্টদের মতে, এটি শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থার সংকট আরও গভীর হওয়ার ইঙ্গিত দেয়। তারা মনে করছেন, বর্তমান বাজার পরিস্থিতি নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বশীল ব্যক্তিদের দক্ষতা ও ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে। বাজারের এমন অবস্থায় নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে দৃশ্যমান তৎপরতা কিংবা জোরালো উদ্যোগ চোখে পড়ছে না। তাদের কার্যক্রম দেখে বাজার স্থিতিশীল করার বিষয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে কি না, সে প্রশ্নও উঠছে। দীর্ঘদিনের দরপতন থেকে উত্তরণে কমিশনের কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান না হওয়ায় হতাশা বাড়ছে বিনিয়োগকারীদের মধ্যে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।শেয়ার বাজার গাইড এদিকে, আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকসহ অন্যান্য সূচক কমেছে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ হ্রাস পেয়েছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play