Skip to content
Latest stories

Stock news

মাগুরা পেপারের সাথে একীভূত হচ্ছে পেপার প্রসেসিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড মাগুরা পেপারের সাথে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পেপার প্রসেসিংয়ের পর্ষদ কোম্পানি দুইটির একীভূতকরণ খসড়া (আমলাগেশন স্কিম) অনুমোদন করেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, উচ্চ আদালতে অনুমতি সাপেক্ষে কোম্পানিটির পর্ষদ একীভূতকরণ খসড়া (আমলাগেশন স্কিম) অনুমোদন করেছে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসই) , ক্রেডিটরস, ব্যাংক এবং অন্যান্য সংস্থার অনুমোদন সাপেক্ষে কোম্পানি দুইটি একীভুত হতে পারবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play