Skip to content
Latest stories

Stock news

লভ্যাংশ দেবে না ইয়াকিন পলিমার

সমাপ্ত হিসাববছরের কোন লভ্যাংশ না দেওয়ার শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইয়াকিন পলিমার লিমিটেড। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারকে কোন লভ্যাংশ দেবে না।বুধবার (০৭ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭১ পয়সা। আগের বছর লোকসান হয়েছিল ৫৫ পয়সা।আগামী ৩১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play