Skip to content
Latest stories

Stock news

লভ্যাংশ দেবে না সমতা লেদার

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সমতা লেদার কমপ্লেক্স গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারকে কোনো লভ্যাংশ দেবে না।বৃহস্পতিবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০৬ পয়সা। আগের বছর আয় হয়েছিল ১০ পয়সা।আগামী ২৯ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট ১৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play