Skip to content
Latest stories

Stock news

লভ্যাংশ দেবে না ইনটেক লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইনটেক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ২০২১ সালের জন্য শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেবে না।আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৭৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৯১ পয়সা লোকসান হয়েছিল।কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরবর্তিতে জানানো হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ ফেব্রুয়ারী।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play