Skip to content
Latest stories

Stock news

লোকসানে নেমেছে বে লিজিং

আগের বছর একই সময়ে মুনাফা হলেও চলতি অর্থবছরের ৬ মাসে (জানুয়ারি- জুন’২২) শেয়ারবাজারে তালিকাভুক্ত বে লিজিং লোকসানে নেমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।জানা গেছে, কোম্পানিটি চলতি অর্থবছরের ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.২৪ টাকা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৮০ টাকা।এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২২) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২৫ টাকা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৪৯ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.২৪ টাকা বা ৪৯ শতাংশ বেড়েছে।২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৫৮ টাকায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play