Skip to content
Latest stories

Stock news

লোকসানে ৭ খাতের বিনিয়োগকারীরা

বিদায়ী সপ্তাহে (২৬ ফেব্রুয়ারি-০২ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২০ খাতের মধ্যে ৭ খাতের শেয়ার দর কমেছে। দর কমাতে এই ৭ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে লোকসানে রয়েছেন।খাতগুলো হলো- ওষুধ ও রসায়ন, পাট, সিমেন্ট, বিবিধ, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ ও অবকাশ এবং চামড়া খাত। একই সময়ে ২ খাতের দর অপরিবর্তিত রয়েছে। এগুলো হলে- ব্যাংক ও টেলিকমিউনিকেশন খাত। লংকাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছেন পাট খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছেন ৩.১৪ শতাংশ।দ্বিতীয় সর্বোচ্চ লোকসান হয়েছে ভ্রমণ ও অবকাশ খাতের বিনিয়োগকারীদের। এই খাতে দর কমেছে ২.৫৮ শতাংশ।এছাড়া, ওষুধ ও রসায়ন খাতে ০.৩৩ শতাংশ, আর্থিক খাতে ০.২৪ শতাংশ, বিবিধ খাতে ০.২২ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ০.১০ শতাংশ এবং সিমেন্ট খাতের শেয়ারের ০.০৩ শতাংশ দর কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play