Skip to content
Latest stories

Stock news

লিগ্যাসি ফুটওয়্যারের পরিশোধিত মূলধন বাড়াতে বিএসইসির সম্মতি

শেয়ারবাজারে তালিকাভুক্ত স্বল্প মূলধনী লিগ্যাসি ফুটওয়্যারের পরিশোধিত মূলধন বাড়াতে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার (১০ এপ্রিল) বিএসইসি এ বিষয়ে চিঠি দিয়েছে।বিএসইসির সম্মতি অনুযায়ি, লিগ্যাসি ফুটওয়্যার ৩০ কোটি টাকার পরিশোধিত মূলধন বাড়াবে। এ জন্য কোম্পানিটি থেকে প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করা হবে। যা বিদ্যমান শেয়ারহোল্ডার এবং অন্যান্য শেয়ারহোল্ডারদের কাছে ইস্যু করা হবে।বর্তমানে লিগ্যাসি ফুটওয়্যারের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৩ কোটি ৮ লাখ টাকা। যা বিএসইসির সম্মতি অনুযায়ি ৩০ কোটি বৃদ্ধি শেষে দাঁড়াবে ৪৩ কোটি ৮ লাখ টাকায়।উল্লেখ্য, ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া লিগ্যাসি ফুটওয়্যারের বিদ্যমান ১৩ কোটি ৮ লাখ টাকার পরিশোধিত মূলধনের মধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৭০ শতাংশ। কোম্পানিটির সোমবার (১০ এপ্রিল) লেনদেন শেষে শেয়ার দর দাঁড়িয়েছে ৯৭.৭০ টাকায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play