Stock news
লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিকস
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিকস লিমিটেড। আজ কোম্পানিটির ৩৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।এদিন কোম্পানিটির ২৭ লাখ ৯১ হাজার ৩২০টি শেয়ার লেনদেন হয়েছে।LankaBangla securites single pageলেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির ১৮ লাখ ৯৩ হাজার ৯৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৫ কোটি ২৯ লাখ টাকা।সী পার্ল বীচ ১৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মুন্নু অ্যাগ্রো, বসুন্ধরা পেপার মিল, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, অ্যাডভেন্ট ফার্মা,জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ইনফিউশন ও বেক্সিমকো ফার্মা লিমিটেড।