Skip to content
Latest stories

Stock news

লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।জানা গেছে, কোম্পানিটির ৪৬ কোটি ৭ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নাভানা ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৩৮ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকার।৩৭ কোটি ২৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার, এডিএন টেলিকম, সী-পার্ল হোটেল, ইন্ট্রাকো সিএনজি, আমরা টেক ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play