Skip to content
Latest stories

Stock news

লেনদেনের শীর্ষে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।জানা গেছে, কোম্পানিটির ২৩ কোটি ৪৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এডিএন টেলিকমের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকার।১৪ কোটি ৭৯ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সী-পার্ল হোটেল, প্রগতি লাইফ ইন্সুরেন্স, আমরা নেটওয়ার্ক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইন্ট্রাকো সিএনজি, জেনেক্স ইনফোসিস এবং ওরিয়ন ফার্মা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play