Skip to content
Latest stories

Stock news

লেনদেনের শীর্ষে ইন্ট্রাকো রিফুয়েলিং

সপ্তাহের শেষ কর্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) কোম্পানিটির ১৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ফলে লেনদেনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। এদিন কোম্পানিটির ১২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ওরিয়ন ইনফিউশনের ১০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেনের মাধ্যমে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিক, বসুন্ধরা পেপার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওরিয়ন ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং, নাভানা ফার্মা এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।আজ লেনদেন হওয়া ৩৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১টির, দর কমেছে ১০৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮৯টির।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play