Skip to content
Latest stories

Stock news

লেনদেনের শীর্ষে বিএসসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেডের শেয়ার গতকাল লেনদেনের শীর্ষে উঠে এসেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রায় ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনভর এক্সচেঞ্জটিতে কোম্পানিটির ১৯ লাখ ৫৮ হাজার ৭০২টি শেয়ার ২ হাজার ৮৬৫ বার হাতবদল হয়েছে। ডিএসইতে গতকাল বিএসসির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৩৫ টাকা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১০১ টাকা ৮০ পয়সা ও ১৭৩ টাকা।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬০ কোটি ৬৯ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৬ কোটি ২৫ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রাতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৩৪ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৬ টাকা ৫০ পয়সায়।সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিএসসি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২৫ কোটি ৮১ লাখ টাকা। আগের হিসাব বছরে মুনাফা ছিল ৭২ কোটি ৩ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২১৩ দশমিক ৪৯ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play