Skip to content
Latest stories

Stock news

লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৩৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র মতে, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ডিএসইতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩৯ কোটি ৮৮ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৫ লাখ টাকার।জেএমআই হসপিটাল ২৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো সিএনজি, ইস্টার্ন হাউজিং, সী-পার্ল হোটেল এবং মেঘনা লাইফ ইন্সুরেন্স।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play