Skip to content
Latest stories

Stock news

লেনদেনের বড় ভূমিকায় ১০ কোম্পানির

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৮৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে শীর্ষে থাকা ১০ কোম্পানি শেয়ার লেনদেনে বড় ভূমিকা রেখেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, মঙ্গলবার (২৮ মার্চ) ডিএসইতে ২৭২ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। যার মধ্যে শীর্ষ ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১২১ কোটি ৭৯ লাখ টাকা। যা ঢাকা স্টক এক্সচেঞ্জে একদিনের মোট লেনদেনের ৪৪ দশমিক ৭৬ শতাংশ।জানা গেছে, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। মঙ্গলবার ডিএসইতে কোম্পানিটির ১৯ লাখ ৭৬ হাজার ৩২৯টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ২০ কোটি ৪২ লাখ টাকা।লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইউনিট হোটেলের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৯ লাখ টাকা। আর তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের ১৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।এছাড়াও রংপুর ডেইরির (আরডি ফুড) ১২ কোটি ১৬ লাখ টাকা এবং জেনেক্স ইনফোসিসের ১২ কোটি ০৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।লেনদেনের শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলোর মধ্যে, রুপালী লাইফ ইন্স্যুরেন্সের ৯ কোটি ৬৯ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৮ কোটি ৪৩ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকসের ৭ কোটি ৯৫ লাখ টাকা, আল-হাজ টেক্সটাইলের ৬ কোটি ৫৬ লাখ এবং আমরা নেটওয়ার্কের ৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play