Skip to content
Latest stories

Stock news

লেনদেনের বড় ধাক্কায় শেষ হলো সপ্তাহ

লেনদেনে বড় আকারের ধাক্কা লেগেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ ডিএসইতে যে পরিমাণ লেনদেন হয়েছে তা গত দেড় বছরের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। এরআগে চলতি বছর গত ১৯ জুলাই এর চেয়ে কম ৩১৯ কোটি ৩৫ লাখ ২ হাজার টাকা লেনদেন হয়েছিল। তবে লেনদেন কমলেও আজ সূচক কিছুটা ঊর্ধ্বমুখি রেখেই শেষ হয়েছে সপ্তাহ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩২৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। গতকাল ডিএসইতে ৫৪০ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।অর্থাৎ আজ ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে ২১৬ কোটি ৮৭ লাখ টাকা।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৯ পয়েন্টে।এদিকে, আজ ডিএসইতে ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৮টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ১৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play