Skip to content
Latest stories

Stock news

লেনদেনের ৫৩ শতাংশ ৪ খাতের দখলে, শীর্ষে তথ্যপ্রযুক্তি

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সামান্য সময়ের জন্য বাজারে উত্থান প্রবণতা দেখা দিলেও পতনে কেটেছে। দিনের শেষ পর্যন্ত পতন দিয়ে শেষ করেছে। আজ ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স কমেছে ২৩.৫৬ পয়েন্ট। আমার স্টক সূত্রে এই তথ্য জানা গেছে।ডিএসই ২০টি খাতের মধ্যে সব খাত ছাড়িয়ে এককভাবে তথ্যপ্রযুক্তি খাত লেনদেনের নেতৃত্বে রয়েছে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ১৫৪ কোটি ৭৬ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১৮.৯৩ শতাংশ।এই খাতে লেনদেনের শীর্ষ দশের শীর্ষ স্থানটি দখল করেছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬১ লাখ ৪৯ হাজার ১৮৪টি। যার বাজার মূল্য ৬১ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার টাকা। এতদ সত্ত্বেও দর কোম্পানিটি দর পতনের কবলে পড়েছে। আজ কোম্পানিটির দর কমেছে ৩ টাকা ৮০ পয়সা বা ৩.৭৭ শতাংশ।শীর্ষ লেনদেনের পঞ্চম স্থানটি দখল করেছে আমরা নেটওয়ার্ক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩ লাখ ২১ হাজার ৪৬৪টি যার বাজার মূল্য ৪৫ কোটি ৮০ লাখ ৮৭হাজার টাকা। কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা বা ৫.৭৪ শতাংশ।এছাড়া, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে জীবন বিমা খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ১২৩ কোটি ৬৭ লাখ টাকা। যা ডিএসই মোট লেনদেনের ১৫.১৩ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৮১ কোটি ৮ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ৯.৯২ শতাংশ। চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে বিবিধ খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৭২ কোটি ৭৭ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ৮.৯০ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play