Skip to content
Latest stories

Stock news

লেনদেনের ৪০ শতাংশ ইস্টার্ন হাউজিংসহ ১০ কোম্পানির দখলে

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৪৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে শীর্ষ দশে থাকা কোম্পানিগুলোই দখলে রেখেছে লেনদেনের ৪০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, মঙ্গলবার (৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর ২৬২ কোটি ০৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। যা ডিএসইতে মোট লেনদেনের ৪০ দশমিক ৩৪ শতাংশ।জানা গেছে, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসছে আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড। আজ প্রধান শেয়ারবাজারে কোম্পানিটির ৩৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেমিনি সি ফুডের ৩৩ কোটি ২৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের লেনদেনকৃত শেয়ারের আর্থিক মূল্য ৩৩ কোটি ৯ লাখ টাকা।ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি সি পার্ল বিচ হোটেল অ্যান্ড রিসোর্টের ২৭ কোটি ০২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকমের ২৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।মঙ্গলবার লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপার মিলসের ২২ কোটি ৯৪ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২১ কোটি ৭৪ লাখ টাকা, রুপালী লাইফ ইন্স্যুরেন্সের ২১ কোটি ২৫ লাখ টাকা, ওরিয়ন ফার্মার ২০ কোটি ৯০ লাখ টাকা এবং শাইনপুকুর সিরামিকসের ১৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play