Skip to content
Latest stories

Stock news

লেনদেনে ফিরছে সিঙ্গার বাংলাদেশ

লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল আবার লেনদেন শুরু করতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। আগে গত বৃহস্পতিবার সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে সিঙ্গার বাংলাদেশের পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছর ১১ এপ্রিল বেলা ২টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করে কোম্পানিটি। এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল বৃহস্পতিবার। প্রতিবেদন অনুসারে, ২০২২ হিসাব বছরে সিঙ্গার বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ২০ পয়সা। সদ্যসমাপ্ত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৯৭ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৪ টাকা শূন্য ৬ পয়সায়। এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সিঙ্গার বাংলাদেশের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ২০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮ টাকা ৬ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play