Skip to content
Latest stories

Stock news

লেনদেনে ফিরছে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড

নির্ধারিত রেকর্ড ডেট শেষে আগামীকাল থেকে স্বাভাবিকভাবে লেনদেন হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ইউনিট। গত বৃহস্পতিবার রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে ফান্ডটির ইউনিট লেনদেন বন্ধ ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ফান্ডটির ট্রাস্টি ইউনিটহোল্ডারদের জন্য ১ দশমিক ২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত বৃহস্পতিবার। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১৩ পয়সা। হিসাব বছর শেষে ক্রয়মূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ২১ পয়সায়, বাজারমূল্যের ভিত্তিতে যা দাঁড়ায় ১০ টাকা ১৩ পয়সায়। গত বছরের ২১ সেপ্টেম্বর পুঁজিবাজারে লেনদেন শুরু করেছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play