Skip to content
Latest stories

Stock news

লেনদেনে ফিরছে ব্যাংক এশিয়া

নির্ধারিত রেকর্ড ডেট শেষে আজ থেকে স্বাভাবিকভাবে পুঁজিবাজারে লেনদেনে ফিরতে যাচ্ছে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া লিমিটেড। গত বৃহস্পতিবার লভ্যাংশ নির্ধারণসংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ব্যাংকটির লেনদেন বন্ধ ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ব্যাংক এশিয়ার পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ৩০ এপ্রিল বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে ব্যাংকটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত বৃহস্পতিবার। ২০২২ হিসাব বছরে ব্যাংক এশিয়ার সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৪ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৪১ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৩ টাকা ৩৩ পয়সায়। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ দিয়েছে ব্যাংক এশিয়া। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৩৩ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৩ টাকা ৩৪ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play