Skip to content
Latest stories

Stock news

লেনদেন কমলেও বেড়েছে সূচক

কয়েক সপ্তাহের মূল্যসংশোধনের পর উর্ধমুখী ধারায় রয়েছে পুঁজিবাজার। টানা দ্বিতীয় সপ্তাহের মতো সূচক বেড়েছে বাজারে। তবে এ সময়ে কমেছে লেনদেনের পরিমাণ।বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্যসূচক বেড়েছে।গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৫১ দশমিক ৪১ পয়েন্ট কমেছে। আগের সপ্তাহে তা ১৫৩ দশমিক ১৩ পয়েন্ট কমেছিল। সপ্তাহের শুরুতে এই সূচকের অবস্থান ছিল ৬ হাজার ৫০৮ দশমিক ৬১ পয়েন্ট। সপ্তাহ শেষে তা ৭ হাজার ৫৬০ দশমিক ০২ পয়েন্টে নেমে এসেছে।LankaBangla securites single pageগত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৭০ দশমিক ৫২ পয়েন্ট কমেছে। সূচকটি আগের সপ্তাহে ৩৮ দশমিক ৩১ পয়েন্ট কমেছিল।ডিএসইতে গত সপ্তাহে ৩৮৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৬৮ টির, কমেছে ২৬৫ টির। আর ৫৪ টির দাম ছিল অপরিবর্তিত।গত সপ্তাহে বাজারে সবচেয়ে বেশি পরিবর্তন দেখা গেছে লেনদেনে। এ সপ্তাহে ডিএসইতে গড়ে দৈনিক এক হাজার ৮১৮ কোটি ২৪ লাখ টাকায় নেমে এসেছে, যা আগের সপ্তাহেও ছিল এক হাজার ৯০২ কোটি ৯০ লাখ টাকা। সপ্তাহে ব্যবধানে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ৪ দশমিক ৪৫ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play