Skip to content
Latest stories

Stock news

লেনদেন কমে দেড় মাস আগের অবস্থানে শেয়ারবাজার

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে লেনদেন। আজ ডিএসইতে লেনদেন হয়েছে গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ২২২ টাকা। এর আগে জানুয়ারির ৩ তারিখে ডিএসইতে লেনদেন হয়েছিল ১৯৮ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।বৃহস্পতিবারের শেয়ারবাজার পর্যালোচনাঃআজ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২২১ পয়েন্টে।আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩১১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭ টির, দর কমেছে ১৫০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫৪ টির।ডিএসইতে ২২২ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৪ কোটি ৬৪ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৫৭ কোটি ৬৩ লাখ টাকার।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৩৪ পয়েন্টে। সিএসইতে ১২২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৮টির দর বেড়েছে, কমেছে ৫টির এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭ কোটি ১০ লাখ ৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play