Skip to content
Latest stories

Stock news

লেনদেন ফের ৩০০ কোটির নিচে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেন ফের ৩০০ কোটি টাকার নিচে নেমে গেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।বুধবার ডিএসইতে ২৫৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৬৯ কোটি ৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে। সোমবার ডিএসইতে ৩২৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২২১ পয়েন্টে।আজ ডিএসইতে ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫২টির।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play