Skip to content
Latest stories

Stock news

লেনদেন ২ মাস আগের অবস্থানে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে আজ টাকার অংকে লেনদেন কমেছে। এদিন ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকার নিচে অবস্থান করছে। যা গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।বুধবার ডিএসইতে ৯৯৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে। এর আগে গত ১৪ আগস্ট ডিএসইতে ৬৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।LankaBangla securites single pageআগের দিনের তুলনায় আজ ডিএসইতে ১৬ কোটি ২৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ১০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫০০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২৮ পয়েন্টে।ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩১৬ পয়েন্টে।আজ ডিএসইতে ৩৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৭টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১১৭ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১২ কোটি ৭২ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play