Skip to content
Latest stories

Stock news

লাভেলোর ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুড্স এন্ড লাভেলোআইসক্রীম পিএলসির ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান দাঁতিন শামীমা নার্গিস হক। এজিএমে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দাঁতো ইঞ্জিনিয়ার মো: একরামুল হক, পরিচালক মন্ডলীর বিবরণী উপস্থাপন করেন এবং কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয় ও ভবিষৎ কর্মপরিকল্পনা সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিতকরেন।শেয়ারহোল্ডারগণ ভার্চুয়ালি অংশ নিয়ে ২০২১-২০২২ অর্থবছরের জন্য সুপারিশকৃত ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেন। এছাড়া আইপিও থেকে প্রাপ্ত অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রসপেক্টাসে উল্লেখিত প্রস্তাব সংশোধন ও ব্যয়ের সময়সীমা বৃদ্ধি সহ অন্যান্য আলোচ্য এজেন্ডা অনুমোদন করেন।এজিএমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মুহসীনিনা তাওফিকা একরাম, মুহসীনিনা সারিকাএকরাম, কোম্পানি সচিব এ.কে.এম জাকারিয়া হোসেন এফসিএমএ, সিএফও মুশতাক আহমদ এবংইর্ন্টানাল অডিটের প্রধান মো: দিদারুল আলম এফসিএমএ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play