Skip to content
Latest stories

Stock news

লাভেলো আইসক্রীমের মুনাফা বেড়েছে ৩৯ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভু৩ খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি লাভেলো ব্যান্ডের আইসক্রীম বাজারজাতকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রীম পিএলসির মুনাফা বেড়েছে ৩৯ শতাংশ।কোম্পানিটির প্রকাশিত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।সোমবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির কর-পরবর্তী নীট মুনাফা হয়েছে ৪ কোটি ৭২ লাখ ৬৮ হাজার ২২২ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ৩ কোটি ৩৯ লাখ ৩৪ হাজার ২৬৫ টাকা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার ৯৫৭ টাকা বা ৩৯ শতাংশ।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতিআয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৪০ পয়সা। এতে শেয়ার প্রতি আয় বেড়েছে ৩৯ শতাংশ।প্রথম প্রান্তিকে কোম্পানিটির নীট বিক্রয়ের পরিমান ৩২ কোটি ৭৯ লাখ ৩৫ হাজার ১০৮ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ২৪ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার ৩৮৭ টাকা। সে হিসেবে কোম্পানিটির নীট বিক্রয়ের পরিমান বেড়েছে ৭ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৭২১ টাকা বা ৩২ শতাংশ।৩০ সেপ্টেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৪৫ পয়সা, যা ৩০ জুন ২০২২ শেষে ছিল ১২ টাকা ৯০ পয়সা এবং কোম্পানিটির শেয়ার প্রতি এনওসিএফপিএস হয়েছে ১ টাকা ৪০ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৭১ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play