Skip to content
Latest stories

Stock news

লাফার্জহোলসিম ও ডেসকোর পর্ষদ সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।লাফার্জহোলসিম বাংলাদেশ: সিমেন্ট খাতের কোম্পানিটির পর্ষদ সভা আজ রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। চলতি হিসাব বছরের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদনের আলোকে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে লাফার্জহোলসিম বাংলাদেশের পরিচালনা পর্ষদ। প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৮৫ পয়সায়।ডেসকো: কোম্পানিটির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে কোম্পানিটির ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশের ঘোষণা আসতে পারে। আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুন-মার্চ) ডেসকোর ইপিএস হয়েছে ৫৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৩ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play