Skip to content
Latest stories

Stock news

কুইন সাউথের মুনাফা বাড়বে একশ কোটির বেশি

শেয়ারবাজারে তালিকাভুক্ত কুইন সাউথ টেক্সটাইল কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা অটো ডিস্পেন্সিং এবং আধুনিকায়ন সল্ট রিকভারি সিস্টেম স্থাপনের অনুমোদন দিয়েছে।গত ২২ ডিসেম্বর কোম্পানির ২০তম এজিএমে শেয়ারহোল্ডাররা এই অনুমোদন দিয়েছে।ঢাকা স্টক এক্সচেন্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, অটো ডিস্পেন্সিং এবং আধুনিকায়ন সল্ট রিকভারি সিস্টেমস স্থাপনের পর রং, কেমিক্যাল এবং পানি খরচ কমবে। নতুন মেশিন স্থাপনের মাধ্যমে কুইন সাউথ টেক্সটাইল কোম্পানির ১ কোটি ১০ লাখ টাকা মুনাফা বাড়বে।কোম্পানির অটো ডিস্পেন্সিং এবং আধুনিকায়ন সল্ট রিকভারি সিস্টেমস স্থাপনের জন্য ব্যয় হবে ১৬ কোটি টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play